ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২ গরুসহ ঘর পুড়ে ছাই, দগ্ধ কিশোর

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৫:৩৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৫:৩৪:১৪ অপরাহ্ন
বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২ গরুসহ ঘর পুড়ে ছাই, দগ্ধ কিশোর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দুটি ঘর ও দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে আব্দুল খালেক (১৮) নামে এক কিশোর দগ্ধ হয়েছে। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দিবাগত রাত ১২টার দিকে আকস্মিকভাবে আগুন দেখে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয়রা। পরে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোজাফফর আলী জানান, রাতে তারাবি শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়লে রান্না ঘরে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দুটি ঘর ও দুটি গরু পড়ে অঙ্গার হয়ে যায়। আরও একটি গরু পুড়ে আহত হওয়ায় কসাইয়ের কাছে সস্তায় বিক্রি করা হয়েছে। এ সময় আমর ছেলে আব্দুল খালেক (১৮) আগুন নেভাতে গিয়ে পুড়ে আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।



শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কাদের কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। অগ্নিকাণ্ডে দুটি গরু পুড়ে অঙ্গার হয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা