ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী পদে ফিরলেন বেন গভির

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৪৯:৫৪ অপরাহ্ন
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী পদে ফিরলেন বেন গভির
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী পদে ফিরলেন উগ্র জাতীয়তাবাদী ধর্মীয় নেতা ইতামার বেন গভির। গাজায় ফের হামলা শুরু হওয়ার পর বুধবার (১৯ মার্চ) ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।২০১৯ সাল থেকে কট্টর ডানপন্থি দল ওজমা ইয়েহুদিত (ইহুদি শক্তি) নেতা বেন গভির ২০২২ সালে জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায় যোগ দেন। গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।

 
ওই যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস ও ইসরাইলের বেশকিছু বন্দি বিনিময় হয়। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার (১৮ মার্চ) গাজায় ফের হামলা শুরু করে ইসরাইল। 
 
এতে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ ফিলিস্তিনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস ইসরাইলি বন্দিদের মুক্তি না দেয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন সামরিক অভিযান অব্যাহত থাকবে।

 
গাজায় ফের হত্যাযজ্ঞ শুরু হওয়ার পরই বেন গভিরকে ফের নেতানিয়াহুর মন্ত্রিসভায় ফেরানো হলো। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সরকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদে ইতামার বেন গভিরকে পুনঃনিয়োগের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।’ 
 
এদিকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার দিবাগত রাতভর হামলায় কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে হতাহতের তালিকা আরও দীর্ঘ হচ্ছে।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৫৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১২ হাজার ৪১ জন আহত হয়েছেন। এছাড়া আরও ১৩ হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট