ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দ্বিতীয় স্বাধীনতা কে আবিষ্কার করল, প্রশ্ন মির্জা আব্বাসের

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৩:২৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৩:২৯:৫৫ অপরাহ্ন
দ্বিতীয় স্বাধীনতা কে আবিষ্কার করল, প্রশ্ন মির্জা আব্বাসের
রোববার (৩ নভেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার স্মরণসভায় বক্তৃতা করেন তিনি।মির্জা আব্বাস বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা কে আবিষ্কার করল? আমরা ফ্যাসিস্টমুক্ত হয়ে গেছি, কিন্তু এটা দ্বিতীয় স্বাধীনতা হলো কী করে, বুঝে আসে না। আমরা দেশ স্বাধীন করেছি, অনেকবার পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু দেশ ছেড়ে যাইনি। যদি কথা বলার থাকে আমরা বলব, তোমরা কারা?’তিনি বলেন, ‘আজ যারা সংবিধান পরিবর্তন করতে লম্বা লম্বা কথা বলছেন, দেশ স্বাধীন করার সময় তারা কোথায় ছিলেন? সুযোগ থাকতেও মুক্তিযুদ্ধে যোগ দেননি তারা।’
 
ফ্যাসিস্টমুক্ত হলেও দেশে এখন অনেকে নতুন ফ্যাসিবাদের মতো কথা বলছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে। আমার কাছে ভালো লাগছে না। আমরা বুঝতে পারছি না, হাসিনা চলে গেলেও তার দোসররা তো সব রয়ে গেল। সব জায়গায় পাকাপোক্ত হয়ে বসে গেছে।’তিনি বলেন, সচিবালয় থেকে শুরু বিভিন্ন সংস্থায় এখনও আওয়ামী দোসররা বহাল আছে। ড. ইউনূসের খুব খুব কাছাকাছি এখনও একজন ব্যক্তি আছেন, যাকে সরানো না হলে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন।
সাদেক হোসেন খোকার স্মৃতিচারণা করে মির্জা আব্বাস বলেন, ‘মেয়র সাদের হোসেন খোকার সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না। খোকা যখন আমেরিকায় যায়, তখন স্বৈরশাসকের দেশ থেকে একটা স্বাধীন দেশে গিয়েছিল। কিন্তু দুঃখ হলো, সে নিজ দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেনি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা