ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সিন্ডিকেট নিয়ে বাফুফেকে কড়া হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৬:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৬:২৫:০৮ অপরাহ্ন
সিন্ডিকেট নিয়ে বাফুফেকে কড়া হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার
ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে বাদ পড়ায় ফুটবল মহলে সমালোচনা চলছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্ত নিয়ে পক্ষপাতিত্ব ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। এ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর নগর ভবনে দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এশিয়ান কাপ বাছাইপর্বের আগে ফুটবল দলে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা হয়।

বাফুফে সভাপতি বলেন, "ফেডারেশনে সিন্ডিকেটের সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই দলে সুযোগ পাবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।"

ফাহমিদুলের প্রসঙ্গে তিনি বলেন, "ও প্রতিভাবান, তবে আমরা তাকে আরও সময় দিতে চাই। জুনের হোম ম্যাচেই তাকে দেখা যেতে পারে। সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই।"

ক্রীড়া উপদেষ্টা বলেন, "দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করা যাবে না। স্বজনপ্রীতি বা সিন্ডিকেট হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

বৈঠকে জাতীয় দলে নতুন অন্তর্ভুক্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি বলেন, "বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। দেশের ফুটবলের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করব।"

উপদেষ্টা হামজার অন্তর্ভুক্তিকে ইতিবাচক উল্লেখ করে বলেন, "তারকা খেলোয়াড় হিসেবে হামজা দলের আত্মবিশ্বাস বাড়াবে এবং প্রতিপক্ষের জন্য চাপ তৈরি করবে।"

এদিকে, পাঁচজন সমর্থক বাফুফে সভাপতির সঙ্গে দেখা করে ফাহমিদুলকে দলে ফেরানোর দাবি জানান। তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনেছেন সভাপতি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা