ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

অবশেষে পরীক্ষায় পাশ করলেন সাকিব আল হাসান

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১১:১৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১১:১৯:৪৫ পূর্বাহ্ন
অবশেষে পরীক্ষায় পাশ করলেন সাকিব আল হাসান
তৃতীয়বারের পরীক্ষায় সফল হলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তার বোলিং অ্যাকশন বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন বাংলাদেশি অলরাউন্ডার।

গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) সাকিবের বোলিং নিষিদ্ধ করে। এরপর তিনি তিন দফা পরীক্ষায় অংশ নেন।

প্রথমবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন সাকিব। দ্বিতীয়বার ভারতের চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষায়ও ব্যর্থ হন। তবে সর্বশেষ ৯ মার্চ লাফবোরোতে দেওয়া পরীক্ষায় তিনি সফল হয়েছেন। গতকাল (বুধবার) তার রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে তার বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ পরীক্ষায় সাকিব ২২টি ডেলিভারি দেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত ছিল। সামান্য কিছু সমস্যা থাকলেও লাফবোরোর বিশেষজ্ঞরা সেগুলো গুরুতর মনে করেননি।

বোলিং পরীক্ষার জন্য সাকিব ২৭ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডে ছিলেন। তিনি লন্ডনের কেনিংটন ওভালের কাছে এক হোটেলে অবস্থান করে প্রায় দুই সপ্তাহ সারের সঙ্গে অনুশীলন করেছেন। সারে দল তার বোলিং সমস্যার সমাধানে সর্বোচ্চ সহায়তা দিয়েছে।

এই সাফল্যের ফলে সাকিবের ওপর আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটসহ যেকোনো লিগে বোলিং করতে পারবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম