ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ঘুষ লেনদেনের মামলা থেকে খালাস তারেক রহমান

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০১:০৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০১:০৪:৫৩ অপরাহ্ন
ঘুষ লেনদেনের মামলা থেকে খালাস তারেক রহমান
বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির সোবহান হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক মো. আবু তাহের এই রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্য আসামিরা হলেন— তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুর উদ্দিন অপু, ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে সাফিয়াত সোবাহান সানভীর, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাদাত সোবহান ও ব্যবসায়ী আবু সুফিয়ান।

২০০৭ সালের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করে। অভিযোগ ছিল, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির সোবহান হত্যা মামলার আসামি সানভীরকে দায়মুক্তি দেওয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ লেনদেন করা হয়েছিল।

পরের বছর, ২০০৮ সালের ২৪ এপ্রিল দুদক মামলার তদন্ত শেষে তারেক রহমান, বাবরসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ওই বছরের ১৪ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার রায়ে আদালত সব আসামিকে খালাস দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপহরণের এক মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী তাহমিনার

অপহরণের এক মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী তাহমিনার