ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

মারা গেছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লুক

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৩:৪১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৩:৪১:২৯ অপরাহ্ন
মারা গেছেন  মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লুক
চলে গেলেন অভিনেত্রী হেলেনা লুক। তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী। রবিবার আমেরিকাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী কল্পনা আইয়ার প্রথম সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আনেন। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তখন সিনেপাড়ায় মিঠুন চক্রবর্তীর রাজ। তাঁকে ভালবেসে বিয়ে করেছিলেন হেলেনা। তবে সেই সংসার বেশিদিনের জন্য স্থায়ী হয়নি। মাত্র চার মাসের মাথায় ভেঙে গিয়েছিল তাঁদের বৈবাহিক সম্পর্ক।এই বিয়ে প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে হেলেনা লুক বলেছিলেন, “এটা যদি না ঘটত ভাল হতো। ও আমায় বুঝিয়েছিল, যাতে আমি বিশ্বাস করি, ওই সেই মানুষ, যাঁর সঙ্গে সংসার করা যায়। দুর্ভাগ্যবশত ও সফল হয়ে যায়।” পাশাপাশি তিনি এই বলেছিলেন, “আমি কোনওদিন ও কাছে ফিরব না। ও সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেলেও না। আমি কখনই খোরপোষ দাবি করিনি। এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো। সেটা কেটে গিয়েছে। ও আমার বাবাকে কথা দিয়েছিল, আমায় পৃথিবীর নবম আশ্চর্যের মতো আগলে রাখবে, পরবর্তীতে আমি বুঝেছিলাম যে ও নিজেকে ছাড়া আর কাউকেই ভালবাসে না।

”প্রসঙ্গত হেলেনা শনিবারই সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছিলেন। যেখানে লেখাছিল, “অদ্ভুত লাগছে। মিশ্র প্রতিক্রিয়া এবং অস্থির।” যদিও এই বিষয় এখন কোনও প্রতিক্রিয়া দেননি মিঠুন চক্রবর্তী।

 

কমেন্ট বক্স