ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

ঢাকা উত্তরসহ ৪ মহানগর ও ৬ জেলার বিএনপির কমিটি ঘোষণা

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৪:৪৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৪:৪৪:৪৯ অপরাহ্ন
ঢাকা উত্তরসহ ৪ মহানগর ও ৬ জেলার বিএনপির কমিটি ঘোষণা
জেলা ও মহানগর পর্যায়ে দশ সাংগঠনিক শাখার কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সোমবার (৪ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটি প্রকাশ করা হয়।

বিএনপির নতুন ঘোষিত কমিটিগুলো অন্তর্ভুক্ত রয়েছে: ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলায় আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলায় আহ্বায়ক কমিটি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ও শেরপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি।

ঢাকা মহানগর উত্তরের নতুন আংশিক আহ্বায়ক কমিটিতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। 

চট্টগ্রাম মহানগর বিএনপির জন্য গত ৭ জুলাই দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, যেখানে এরশাদ উল্লাহকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব করা হয়। আজ সেটি পূর্ণাঙ্গ করা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে মনিরুজ্জামান খান ফারুক ও মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে রেজাউল হাসান কয়েছ লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি ও ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

কমেন্ট বক্স