ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ছোট ছেলে বীরকে নিয়ে আবেগঘন বার্তা শাকিবের

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০২:০০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০২:০০:৫২ অপরাহ্ন
ছোট ছেলে বীরকে নিয়ে আবেগঘন বার্তা শাকিবের
ঢালিউড সুপারস্টার শাকিব খান শত ব্যস্ততার মাঝেও সন্তানদের বিশেষ দিন নিয়ে আলাদা পরিকল্পনা করেন। গতকাল শুক্রবার (২১ মার্চ) ছিল তার ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। বিশেষ এই দিনে ছেলের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

শাকিব-বুবলীর সন্তান বীর এবার পাঁচ বছরে পা দিল। যদিও বুবলীর সঙ্গে তার সম্পর্ক অতীত, তবে সন্তানদের বিষয়ে বরাবরই দায়িত্বশীল শাকিব।

শুক্রবার দুপুরে বীরের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে শাকিব লিখেছেন, "শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!"

শাকিব খানের এই পোস্টে তার অসংখ্য ভক্ত-অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় শাকিব-বুবলীর সন্তান বীরের। এর আগে ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। তবে বর্তমানে তারা আলাদা পথ বেছে নিয়েছেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে