ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

এভারেস্টের পর এবার আরেক পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা উড়াতে যাচ্ছেন বাবর

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৩:৩৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৩:৩৫:২৬ অপরাহ্ন
এভারেস্টের পর এবার আরেক পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা উড়াতে যাচ্ছেন বাবর
বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী এবার বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অন্নপূর্ণা-১ এ অভিযানে যাচ্ছেন। মাউন্ট এভারেস্ট ও লোৎসে আরোহণের পর এই পর্বত শৃঙ্গ জয় করতে যাচ্ছেন তিনি। ২৬,৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ শৃঙ্গটি নেপালের গন্ডকী প্রদেশে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত।

বাবর আলী বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে অন্নপূর্ণা-১ এ ওঠার জন্য অভিযানে যাচ্ছেন। ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট ও লোৎসে একসঙ্গে অভিযান করে বাংলাদেশের ইতিহাসে এক অভিনব কৃতিত্ব অর্জন করেন তিনি। এখন তার লক্ষ্য অন্নপূর্ণা-১ জয় করা, যা হবে তার তৃতীয় আট হাজার মিটার উচ্চতার পর্বত।

শৃঙ্গটির খাড়া ঢাল, তুষারধসের প্রবণতা এবং অনিশ্চিত আবহাওয়ার কারণে এটি পর্বতারোহীদের জন্য চ্যালেঞ্জিং। তবে বাবর আলী দৃঢ় মনোবল নিয়ে এই অভিযানে যাচ্ছেন। ২৪ মার্চ তিনি নেপালের উদ্দেশ্যে রওনা দেবেন এবং কাঠমান্ডু থেকে পোখরা হয়ে তাতোপানি পৌঁছে, কয়েক দিন ট্রেকিংয়ের পর অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে পৌঁছাবেন। মূল অভিযান সেখানে শুরু হবে, এবং আবহাওয়া অনুকূলে থাকলে এপ্রিলের তৃতীয় সপ্তাহে চূড়ায় আরোহণ হতে পারে।

বাবর আলী তার স্বপ্নের কথা জানিয়ে বলেন, বিশ্বের উঁচু পর্বতে দাঁড়িয়ে দেশের পতাকা হাতে তোলা অনেক পর্বতারোহীর মতো তারও স্বপ্ন। এই অভিযানের মাধ্যমে তিনি সেই স্বপ্ন পূরণের আরও একধাপ এগিয়ে যাবেন। বাবর আলীর সাহসী অভিযান বাংলাদেশের পর্বতারোহীদের জন্য বড় একটি প্রেরণা হিসেবে কাজ করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ