ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ফেনী সীমান্তে সোমালিয়ান নাগরিক আটক

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৪:২৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৪:২৩:৫২ অপরাহ্ন
ফেনী সীমান্তে সোমালিয়ান নাগরিক আটক
ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ মার্চ) ভোরে তাকে আটক করা হয়।বিজিবি জানায়, ওই সোমালিয়ান নাগরিকের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন।



জানা যায়, পরশুরামের নিজকালিকা বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ২১৫৯/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিজিবি টহল দল ওই সোমালিয়ান নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিকে ভিসা ব্যতিত অবৈধভাবে ভারত হতে বাংলদেশ প্রবেশের করার অপরাধে The Foreigner Act 1946 এর 3(2)(b)/13/14 ধারার জব্দকৃত মালামালসহ ফেনীর পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।



ফেনী বিজিবির পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় উক্ত অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।



এর আগে গত ১৯ মার্চ ফেনী বিজিবির অভিযানে একজন নাইজেরিয়ান এবং তৎপূর্বে সুদানি এক নারীসহ জাম্বিয়ান নাগরিককে আটক করেছিল বিজিবি টহল দল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী