ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

অবশেষে চালু হিথ্রো বিমানবন্দর

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৬:৫৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৬:৫৪:৩৯ অপরাহ্ন
অবশেষে চালু হিথ্রো বিমানবন্দর
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুক্রবার (২১ মার্চ) দিনভর বিমান চলাচল বন্ধ ছিল। এতে প্রায় ২ লাখ যাত্রী দুর্ভোগে পড়েন। তবে শনিবার (২২ মার্চ) থেকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম লন্ডনের হেইসের নর্থ হাইড পাওয়ার প্ল্যান্টে আগুন লাগে। এর ফলে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এতে হিথ্রোগামী বেশ কয়েকটি ফ্লাইট ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই এক বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের বিমানবন্দরের জন্য সবচেয়ে বড় দুর্ঘটনা। যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

লন্ডন পুলিশ জানিয়েছে, আগুন লাগার ঘটনায় কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক ট্রান্সমিশন সরঞ্জামের ত্রুটির দিকেই নজর দেওয়া হচ্ছে।

এদিকে ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইনসসহ বেশ কয়েকটি এয়ারলাইন হিথ্রো বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ব্রিটিশ এয়ারওয়েজ তাদের আটটি দূরপাল্লার ফ্লাইট ছাড়ার অনুমতি পেয়েছে এবং গ্রাহকদের বিষয়টি জানানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, শনিবারের মধ্যেই স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার