ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০১:২০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০১:২০:০৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সাইকেল আরোহী মোজাম্মেল হোসেন (৭০) নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোজাম্মেল হোসেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে।


 
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সাইকেলে চড়ে নিজ জমিতে কাজ করতে যাচ্ছিলেন মোজাম্মেল হোসেন। পথিমধ্যে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
 

 
স্থানীয়রা গুরুতর আহত মোজাম্মেল হোসেনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের আত্মীয় ইয়াসিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
 
এদিকে, এই দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারে সমবেদনা জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা