ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১২:০৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১২:০৭:৫৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসির নতুন ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ২০২৫-২০২৯ চক্রে অন্তর্ভুক্ত হয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাচ্ছে। 

আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে দল বাড়িয়ে চতুর্থ চক্রে জিম্বাবুয়ের নারী দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

নতুন এফটিপি অনুযায়ী, বাংলাদেশ নারী দল মোট ২৭টি ওয়ানডে এবং ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এবং ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে দেশের বাইরে সিরিজ খেলবে বাংলাদেশ। 

এই চক্রে বাংলাদেশের জন্য আরও রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি সিরিজ। এছাড়া, এই সময়কালে বাংলাদেশ পাঁচটি বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে, যার মধ্যে রয়েছে ২০২৫ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে যুক্তরাজ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে মেয়েদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।

এই টুর্নামেন্টগুলোতে দল সংখ্যা পরিবর্তিত হতে পারে। ২০২৫ বিশ্বকাপে ৮ দল, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ দল, ২০২৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৬ দল এবং ২০২৮ অলিম্পিকে ৬ দল থাকবে। তবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটি দল অংশ নেবে, তা এখনও নির্ধারিত হয়নি। 

এফটিপির এই নতুন চক্র বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি

মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি