ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আন্তর্জাতিক ইনকামিং কলের ৮০০ কোটি টাকা পাচার : চার্জশিট অনুমোদন

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৫:৩৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৫:৩৪:০৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ইনকামিং কলের ৮০০ কোটি টাকা পাচার : চার্জশিট অনুমোদন
ইন্টারন্যাশনাল গেটওয়ে এর মাধ্যমে ইনকামিং ও আউটগোয়িং কল এর মাধ্যমে ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারের ঘটনায় পৃথক দুই মামলায় চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র বা চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিগগিরই এই দুই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

একটি অভিযোগপত্রের আসামি হলেন- অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান এবং চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদার। তাদের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা (৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার) অর্থপাচার করা হয়েছে, যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী।

এই অভিযোগের তদন্তে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ মামলা দায়ের করেন এবং তিনি নিজেই তদন্ত করেন।

অন্য একটি অভিযোগপত্রে আসামি হলেন- ভিশন টেল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা এবং চেয়ারম্যান এম বদিউজ্জামান। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা (৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার) বৈদেশিক মুদ্রা পাচার করেছেন, যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী।

এই মামলাটি ২০২১ সালের ১ ডিসেম্বর দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ দায়ের করেন এবং তিনি নিজেই তদন্ত করেন।

অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা