ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

২৭ মিনিট আটকা মেট্রোরেল

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৫:১১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৫:১১:১৫ অপরাহ্ন
২৭ মিনিট আটকা মেট্রোরেল
যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল ঢাকার জনপ্রিয় গণপরিবহণ মেট্রোরেল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য জানায়।



সূত্রটি জানিয়েছে, একটা ট্রেন ডিফেক্ট হয়েছিল। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হয়েছে। বাকি ট্রেনগুলো চলাচল শুরু করেছে।

দায়িত্বশীল আরও একটি সূত্র জানিয়েছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

বিকাল পৌনে ৪টার দিকে দেখা যায়, কারওয়ান বাজার স্টেশনে যাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে মতিঝিলগামী ট্রেন। ভেতরে যাত্রীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। যেকোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে, এ আতঙ্কে কেউ নামছেন না। তবে বিকাল ৪টা ৮ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বলে স্টেশনের মাইকে প্রচার করা হয়।
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম