ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন সাকিবের বাবা-মা

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০২:৪৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০২:৪৩:০৯ অপরাহ্ন
তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন সাকিবের বাবা-মা
তামিম ইকবালকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার। আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে তারা হাসপাতাল পরিদর্শন করেন।

বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তামিম ইকবাল ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এসেছেন, তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত হননি। সাবেক অধিনায়ক তামিমের জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন তার সতীর্থ সাকিব আল হাসান। সাকিব লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”

সাকিব আরও লিখেছেন, “তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।” তিনি যোগ করেছেন, “তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।”

প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে জানা যায়, তামিমের দুটি হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।

এখন পর্যন্ত জানা গেছে, তামিম ইকবালের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, তবে তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা আরও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন তাকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা