ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নতুন দুই থানা-পৌরসভা গঠনের অনুমোদন শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি

ব্রাজিলকে উড়িয়ে দিয়ে যা বললেন স্ক্যালোনি

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১১:১২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১১:১২:১০ পূর্বাহ্ন
ব্রাজিলকে উড়িয়ে দিয়ে যা বললেন স্ক্যালোনি
ইনজুরির কারণে দলে নেই লিওনেল মেসি। এদিকে বার্সেলোনায় দারুণ ফর্মে থাকা রাফিনিয়া মাঠ ও মাঠের বাইরে গুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে রেখেছিলেন। তাতেই যেন আত্মমর্যাদায় আঘাত লেগেছিল আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিলেন হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ। এক হালি গোল হজম করেও আরও বড় হারের লজ্জায় ডুবতে না হওয়ায় হয়তো হতাশার মাঝেও সান্ত্বনা খুঁজে নিচ্ছেন রাফিনিয়া-ভিনিসিউসরা। এদিকে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের লজ্জায় ডুবিয়ে তৃপ্তির হাসি হাসছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।

বুধবার (২৬ মার্চ) স্তাদিও মাস মনুমেন্টালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। স্বাগতিকদের পক্ষে হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার এবং গিউলিয়ানো সিমিওনে গোল করেন। ব্রাজিলের পক্ষে একটি গোল শোধ করেন ম্যাথিয়াস কুনিয়া।


দুর্দান্ত ফুটবল খেলে ম্যাচে জয় পাওয়ার পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, দলীয় নৈপুণ্যই জয় এনে দিয়েছে। তিনি বলেন, 'এটা দলীয় জয়, কারণ আমরা একটা দল হয়ে খেলেছি এবং এ কারণেই আমরা ব্রাজিলকে বাগে আনতে পেরেছি। এই খেলোয়াড়দের হারানোর এটাই একমাত্র পথ। আমার মনে হয় আমরা অসাধারণ খেলেছি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কীভাবে মেলে ধরতে হয় সেটা জানা।'



'এমন ম্যাচ আসতে পারে যেখানে আমাদের ভোগান্তির মুখে পড়তে হতে পারে এবং অন্যগুলোতে হয়ত না। আমাদের দেখাতে হবে যে, আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতেও খেলতে সক্ষম।'–স্ক্যালোনি যোগ করেন।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্রুত গোল পাওয়ায় তার দলের জন্য ম্যাচটা উন্মুক্ত হয়ে যায় বলে মনে করেন স্ক্যালোনি, 'ব্রাজিলের মতো টেকনিক্যাল দলকে চাপে ফেলা কঠিন। আমার মনে হয়, দ্রুত গোল তাদের উন্মুক্ত করতে আমাদের সাহায্য করেছে। আমরা তাদের চেয়ে ভালোভাবে ফাঁকা জায়গাগুলো দখল করেছি, বিশেষ করে এই ধরনের খেলোয়াড়দের নিয়ে, যারা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে।'

সুসময়টা আলবিসেলেস্তে সমর্থকদের উপভোগ করতে বলছেন স্ক্যালোনি। 'আমি চাই মানুষ এই মুহূর্ত উপভোগ করুক। আমরা জানি না কতদিন এটা স্থায়ী হবে, কিন্তু কোনো এক সময় এটা ঘুরে যাবে। আশা করি, এটা (সুসময়) দীর্ঘ হবে, একই সঙ্গে এই ছেলেরা যেভাবে খেলেছে সেটা উপভোগ করতে হবে। আমরা চেষ্টা চালিয়েই যাব।'



এই ম্যাচের আগে কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক পডকাস্টে আর্জেন্টিনাকে নিয়ে বেশ তাচ্ছিল্যের সুরে কথা বলেছিলেন রাফিনিয়া। জানিয়েছিলেন, মাঠে আর্জেন্টিনাকে গুড়িয়ে দেবেন, প্রয়োজনে মাঠের বাইরেও। তার এমন বক্তব্য আর্জেন্টাইনদের ক্রুদ্ধ করে তুলেছে। তবে স্ক্যালোনি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছেন।

তিনি বলেন, 'আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি এটা সে কোনো উদ্দেশ্য নিয়ে বলেনি, সে তার দেশের হয়ে বলেছে। আমি পুরোপুরি নিশ্চিত, সে এটা কাউকে আঘাত দিতে বলেনি।'

'এভাবে খেলার জন্য কোনো বিবৃতির দরকার নেই। এ জন্যই আমরা এভাবে খেলি না।'

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি: জোনায়েদ সাকি

শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি: জোনায়েদ সাকি