ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

দক্ষিণ কোরিয়ায় দাবানল, প্রাণহানি বেড়ে ১৮

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১২:৩২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১২:৩২:৩৩ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ায় দাবানল, প্রাণহানি বেড়ে ১৮
দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। এতে প্রাণহানি বাড়তে বাড়তে ১৮ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২৫ মার্চ) ডয়েচে ভেলে ও নিউইয়র্ক টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

জরুরি বিভাগ জানিয়েছে, দাবানলের কারণে কমপক্ষে ২৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুড়ে গেছে ২০০টিরও বেশি স্থাপনা। ধ্বংস হয়েছে ১৩শ বছরের পুরোনো একটি বৌদ্ধ মন্দির সহ অসংখ্য গাড়ি, কারখানা ও ঘরবাড়ি।

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ হাজার ফায়ার ফাইটার, সেনা সদস্য ও জরুরি বিভাগের কর্মী কাজ করছে। তবে প্রতিনিয়ত আগুনের ভয়াবহতা আরও বাড়ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম দাবানল। শুক্রবার (২২ মার্চ) শুরু হওয়া এ অগ্নিকাণ্ড মানবসৃষ্ট হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল