ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ঈদের লম্বা ছুটিতে যাচ্ছেন? বাসা ছাড়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরী

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১২:৪১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১২:৪১:১৮ অপরাহ্ন
ঈদের লম্বা  ছুটিতে যাচ্ছেন? বাসা ছাড়ার আগে যে  বিষয়গুলো খেয়াল রাখা জরুরী
ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। সে অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছে সবারই। যেহেতু এবার ঈদে টানা ৯ দিনের সরকারি ছুটি পাওযা যাবে। সে সুযোগ কাজে লাগিয়ে হয়তো অনেকেই গ্রামে কিংবা অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও করে ফেলেছেন।


আর এই সময়ে ফাঁকা বাসায় ঘটতে পারে নানা ধরনের দূর্ঘটনা। তাই ছুটিতে বাসা ছাড়ার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। 


চলুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন-

১. বাসার নিরাপত্তা নিশ্চিত করুন


বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রয়োজনে বারবার দেখে নিন, বাসায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না। ঈদের সময়টায় চুরি-ডাকাতি বেড়ে যায়। তাই বাসার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এরপর যাত্রাপথে বের হবেন।

২. গ্যাস ও পানির লাইন 

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করে বের হবেন। এমনকি বাড়ি থেকে ফিরে এসে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিন। এতে বাসার ভেতরে গ্যাস জমে থাকলেও বের হয়ে যাবে। পানির কল ভালোভাবে বন্ধ হয়েছে কি না, সে ব্যাপারেও নজর রাখবেন।
৩. দরকারি কাগজপত্র ফটোকপি করে রাখুন

ঈদে বাড়ির পথে পা বাড়ানোর আগে যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র, যেমন আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি ফটোকপি করে এক কপি নিজের কাছে রাখুন এবং মূল কপি সযত্নে রেখে যান। যাত্রাপথে ভিড়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে পুনরুদ্ধার করতে বিশাল ঝক্কিঝামেলা পোহাতে হবে।

৪. ঘরের বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন

বাসা থেকে বের হওয়ার আগে তাড়াহুড়ায় বিদ্যুতের সুইচ বন্ধ করতে ভুলে যান অনেকে। বিশেষ করে বের হওয়ার সময় বাড়িতে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে লাইট-ফ্যানের সুইচ অন ছিল কি না, অনেক সময় বোঝা যায় না। লম্বা ছুটিতে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে বাসার প্রতিটি লাইট, ফ্যানের সুইচ বন্ধ করা হয়েছে কি না। এমনকি বাসার গুরুত্বপূর্ণ লাইন, যেমন কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদির প্লাগ খুলে রাখার চেষ্টা করবেন।

৫. ফ্রিজ ও ডাস্টবিন খালি করুন

বাড়ি যাওয়ার আগে ফ্রিজ ও ডাস্টবিন যথাসম্ভব খালি রাখার চেষ্টা করুন। নইলে দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরে দেখা যায়, ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে গেছে। তখন চাইলেও সেই বাসি খাবার খাওয়া সম্ভব হয় না। 

অন্যদিকে ডাস্টবিন পরিষ্কার না করা হলে ময়লা জমে ঘরে দুর্গন্ধের সৃষ্টি হয়। ঘর বন্ধ থাকায় দুর্গন্ধ বেরও হতে পারে না, এ কারণে ছুটি শেষে ঘরে ফিরে মুখোমুখি হতে হয় দুর্গন্ধের।

৬. ঘরগুছানো

এছাড়া দীর্ঘ যাত্রার আগে ঘর ভালোমতো পরিষ্কার করে গুছিয়ে রেখে যান। ঈদের ছুটি শেষে যখন আবারও ব্যস্ত জীবনে ফিরবেন, তখন অগোছালো ঘরবাড়ি দেখে মুহূর্তেই মন খারাপ হয়ে যেতে পারে। যে কারণে ছুটিতে যাওয়ার আগেই ঘরদোর গুছিয়ে যান। এতে ছুটি শেষ করে ফিরে অস্বস্তিকর অবস্থায় পড়তে হবে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী