ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

বলিউড ছাড়ার সিদ্ধান্ত সানি দেওলের

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১২:৪৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১২:৪৪:৪৬ অপরাহ্ন
বলিউড ছাড়ার সিদ্ধান্ত সানি দেওলের
বলিউডে চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার সানি দেওলের। একটা সময় নিয়মিত পর্দায় দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত। মাঝেমধ্যে হাজির হন পর্দায়। বলিউড নিয়ে বেশ হতাশ অভিনেতা, এবার তিনি বলিউড ছাড়তে চান বলে জানালেন। সদ্য তার হাত ধরে দক্ষিণী পরিচালক গোপীচাঁদ মালিনেনি ‘জাট’ সিনেমা তৈরি করে বলিউডে পা রেখেছেন। ট্রেলারের ঝলক দেখে প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণী দর্শকরা। 


ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, কাপুর এবং ‘খান-দানে’র পাশাপাশি বলিউডে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, ‘বলিউড দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি কোনোদিন।’



এদিকে আক্ষেপ করে সানি দেওল বলেন, ‘বলিউড পরিচালকদের উচিত, দক্ষিণী প্রযোজকদের দেখে শেখা। আগে হিন্দিতে সিনেমাটা তৈরি করো। তারপর না হয়, সিনেমা কীভাবে ভালো করে বানাতে হয়, সেটা শিখবে। চিত্রনাট্যই তো আসল হিরো।’ 


‘আমি তো জাট সিনেমাটা করতে গিয়ে এত্ত মজা পেয়েছি যে ওদের বলে এসেছি, আমাকে নিয়ে যেন আরেকটা সিনেমা তৈরি করে। একদিন হয়ত দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে বাস করা শুরু করব।’

তার কথায়, ‘আমার হাতের কামাল দেখেছে গোটা উত্তর ভারত। এবার দক্ষিণ ভারত দেখবে। বিদেশি প্রভাবে কী অবস্থা আমাদের ইন্ডাস্ট্রির। আমরা ভুলে গেছি আমাদের দেশে কীসব সিনেমা তৈরি হত। আমাদের ফিরে যাওয়া উচিত সেই দিনগুলোতে যখন ‘ঘটক’, ‘দামিনী’, ‘অর্জুন’-এর মতো সিনেমা তৈরি হত।’

কমেন্ট বক্স
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট