ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

সম্পত্তি লিখে নিতে ব্যর্থ হয়ে পিতার হাত-পা ভেঙে দিয়েছে ছেলে

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১২:৫৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১২:৫৯:০৩ অপরাহ্ন
সম্পত্তি লিখে নিতে ব্যর্থ হয়ে পিতার হাত-পা ভেঙে দিয়েছে ছেলে
কুমিল্লার তিতাসে জালিয়াতি করে সম্পত্তি লিখে নিতে ব্যর্থ হয়ে ৭৫ বছর বয়সের বৃদ্ধা বাবার হাত-পা ভেঙে দিয়েছে ছেলে কবির হোসেন। ঘটনাটি ঘটেছে সোমবার(২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলা উত্তর আকালিয়া গ্রামে আ. সালামের বাড়িতে।


স্থানীয়রা জানায়, ছেলে কবিরের ভয়ে সারাদিন বাড়ির বাহিরে কাটিয়ে সন্ধ্যায় আ. সালাম ইফতার করতে ঘরে গেলে ছেলে কবির হোসেন লোহার পাইপ দিয়ে পিতা আ. সালামকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত ও যখম করে। এ সময় সালাম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ও তার একটি হাত ও পা ভেঙে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এর আগে কবির হোসেন জাল জালিয়াতির মাধ্যমে তার পিতার কাছ থেকে ১ শতক জায়গার পরিবর্তে ৮১ শতক জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চেষ্টা করে ব্যর্থ হয়। আর সেই ক্ষোভেই সে পিতাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়েছে বলে জানান স্থানীয়রা। এরপর থেকে সে বাবার সকল জমির দলিল, স্ট্যাম্প ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক আটকে রেখেছে। অসহায় আ. সালাম বলেন, কিছুদিন আগে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বৃদ্ধ বয়সে এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাকে একা রান্না করে খেতে হয়, যদিও তার দুই ছেলের বউ আছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

তিতাস থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, ঘটনার পর ফোর্স পাঠিয়ে ছিলাম, কবিরকে পাওয়া যায়নি। শুনেছি তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট