ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসরায়েলে রকেট হামলা

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৫:৪৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৫:৪৯:৫১ অপরাহ্ন
ইসরায়েলে রকেট হামলা
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার (২৬ মার্চ) গাজা থেকে অন্তত দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ছোড়া দুটি রকেটের একটি প্রতিহত করা হয়েছে, অন্যটি ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় ভূপাতিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটে ইসরায়েলের জিমরাত এলাকায় সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়। এর পরপরই গাজার আকাশ থেকে ছোড়া দুটি রকেট শনাক্ত করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, "একটি রকেট সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী, অন্যটি সীমান্তবর্তী এলাকায় পড়েছে।" তবে রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় উপত্যকায় নতুন করে আরও ৩৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১২৪ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজার মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০ হাজার ১৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৮২৮ জন।

তবে গাজার সরকারি গণমাধ্যম অফিসের তথ্যমতে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, এবং ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার ফিলিস্তিনি আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি, আল জাজিরা

কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র