ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভারতে হাই কোর্টের ‘ধর্ষণ’ সংক্রান্ত বিতর্কিত রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ১১:৪১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ১১:৪১:০৫ পূর্বাহ্ন
ভারতে হাই কোর্টের ‘ধর্ষণ’ সংক্রান্ত বিতর্কিত রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট
ভারতে শিশু যৌন নিপীড়ন নিয়ে এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক একটি বিতর্কিত রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।সেই রায়ে বলা হয়েছিল, কোনও বালিকার স্তন চেপে ধরা এবং পাজামার ফিতা ছিঁড়ে ফেলা ধর্ষণের চেষ্টা নয়; বরং ‘গুরুতর যৌন নিপীড়ন’ হতে পারে, যা তুলনামূলকভাবে কম গুরুতর অপরাধ।


বিবিসি জানায়, হাইকোর্টের গত সপ্তাহে দেওয়া এই রায় ঘিরে ভারতে তুমুল বিতর্ক শুরু হওয়ার জেরে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। ‘উই দ্য উইমেন অফ ইন্ডিয়া’ নামে একটি সংগঠন এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত এই রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নজরে আনে ৷


তারপরেই বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানিতেই আদালত এলাহাবাদ হাইকোর্টের ওই রায়ে স্থগিতাদেশ দিয়েছে। এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণকে ‘অসংবেদনশীল’ বলেও উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এ দিন বলেছে, “রায়টি তাৎক্ষণিকভাবে দেওয়া হয়নি, বরং চার মাস পর দেওয়া হয়েছে অনেক বেশি ভাবনা-চিন্তার পর। সাধারণত আমরা এ পর্যায়ে স্থগিতাদেশ দিই না। তবে এ ক্ষেত্রে পর্যবেক্ষণটি অমানবিক বলেই মনে হচ্ছে। ফলে এই পর্যবেক্ষণে স্থগিতাদেশ দেওয়া হল।সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছে।


১১ বছরের এক বালিকাকে ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলায় গত ১৭ মার্চ এলাহাবাদ হাইকোর্ট ওই বিতর্কিত রায় দিয়েছিল। বিতর্কিত অংশটি অপসারণের দাবি জানিয়ে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে।

দাবি করা হয়েছিল, ভবিষ্যতে বিচারকরা যাতে এ ধরনের বিতর্কিত মন্তব্য করতে না পারেন, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট যেন নির্দেশ জারি করে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার