ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

এবার উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহায়তায় কোপ ট্রাম্পের

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:১১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:১১:৩৭ অপরাহ্ন
এবার উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহায়তায় কোপ ট্রাম্পের
উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহায়তা প্রদানকারী বৈশ্বিক সংস্থা গ্যাভি-তে তহবিল প্রদান বন্ধের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস।

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে ২৮১ পৃষ্ঠার একটি নথি পাঠিয়েছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)। সেখানে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে ৫,৩৪০টি আন্তর্জাতিক খাত ও প্রতিষ্ঠানে তহবিল প্রদান বন্ধ করা হয়েছে। তবে ৯০০টি খাত ও প্রতিষ্ঠান এখনও সহায়তা পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হওয়া সংস্থাগুলোর মধ্যে অন্যতম টিকা সহায়তা সংস্থা গ্যাভি। ইউএসএইডের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্যাভি জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৫ বছরে ৮০ লাখ শিশুকে টিকা সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়েছি আমরা। কিন্তু মার্কিন সহায়তা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।”

জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের নির্বাহী পরিচালক উইলিয়াম মস এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, “গত কয়েক বছরে গ্যাভি অসাধারণ সাফল্য দেখিয়েছে। সংস্থাটির টিকা সহায়তার কারণে বিশ্বের বহু দেশে নিরাময়যোগ্য রোগে মৃত্যুর হার কমেছে। করোনা মহামারির সময়ও গ্যাভি দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে টিকা সহায়তা দিয়েছে। মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেলে এই খাত বড় সংকটে পড়বে।”

গ্যাভিতে তহবিল বন্ধের পাশাপাশি ম্যালেরিয়া নির্মূল বিষয়ক আন্তর্জাতিক কর্মসূচিতেও সহায়তা বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। তবে এইচআইভি, যক্ষা চিকিৎসা এবং খাদ্য সহায়তা কর্মসূচিগুলো অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে ইউএসএইড।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল