ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

বাংলাদেশি ক্রেতার অভাবে মাথায় হাত কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীদের

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১২:২৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১২:২৪:০৯ অপরাহ্ন
বাংলাদেশি ক্রেতার অভাবে মাথায় হাত কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীদের
প্রতিবছর কলকাতার নিউমার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন। তবে এ বছর বাংলাদেশি ক্রেতা না থাকায় ভাটা পড়েছে সেই ব্যবসায়। ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করছেন তাতে লাভ-তো দূরের কথা, বিনিয়োগের টাকাও উঠবে কী না তা নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের।

পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউমার্কেট। যেখানে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর থাকার কথা, সেখানে এখন সুনশান নীরবতা।

 
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসেননি। বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয়।
 

 
মধ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউমার্কেট ও এর আশপাশের বিভিন্ন রাস্তায় প্রায় দুই থেকে তিন হাজার ছোটবড় দোকান রয়েছে। আর এই দোকানগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীরা।
 
এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে বাংলাদেশি ক্রেতা না থাকায় ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, লাভ-তো দূরের কথা, বিনিয়োগের টাকাও তুলতে না পারার শঙ্কায় অনেকেই।
 
সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর ঠিক এসময়ে প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ হাজার বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে। ঠিক এক বছর পর সেই চিত্র পাল্টে গিয়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র এক থেকে দেড়শ জনে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট