ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ১২:১৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ১২:১৯:৩০ অপরাহ্ন
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে।


নরওয়েজিয়ার রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রাম এবং পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) শনিবার এক ঘোষণায় এ তথ্য জানায়।তারা উল্লেখ করে, পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ইমরান খানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।



এর আগেও ২০১৯ সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।প্রতি বছর নোবেল কমিটি অসংখ্য মনোনয়ন গ্রহণ করে এবং দীর্ঘ আট মাসের পর্যালোচনার পর বিজয়ী নির্বাচন করে।


ইমরান খান, যিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা, ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন। চলতি জানুয়ারিতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।তবে রাষ্ট্রীয় উপহার বিক্রি, গোপন তথ্য ফাঁস এবং বেআইনি বিবাহসংক্রান্ত কয়েকটি মামলায় আদালত তার বিরুদ্ধে দেয়া সাজা বাতিল বা স্থগিত করেছে।

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করে আসছেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার