ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর প্লেন বিধ্বস্ত: বেঁচে নেই কেউ

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ১২:৪৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ১২:৪৪:১৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর প্লেন বিধ্বস্ত: বেঁচে নেই কেউ
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।


প্রতিবেদন অনুযায়ী, প্লেনটি আইওয়া থেকে মিনেসোটার দিকে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে এটি ব্রুকলিন পার্কের একটি বাড়িতে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তদন্তকারীরা আজ রবিবার ঘটনাস্থলে যাবেন এবং বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করবেন।  


ব্রুকলিন পার্কের ফায়ার চিফ শন কনওয়ে জানান, প্লেন বিধ্বস্ত হওয়ার পরেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারীদের দ্রুত পদক্ষেপের জন্য গভর্নর টিম ওয়াল্টজ কৃতজ্ঞতা জানিয়েছেন।  

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক প্লেন দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফেডারেল এভিয়েশন সংক্রান্ত বাজেট কাটছাঁট ও নিরাপত্তা কর্মী ছাঁটাইয়ের পেছনে দায়ী হতে পারে।  

ব্রুকলিন পার্ক মিনেসোটার একটি শান্তিপূর্ণ উপশহর, যেখানে প্রায় ৮২ হাজার মানুষ বাস করেন। এই ঘটনায় স্থানীয়রা শোকস্তব্ধ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা