ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

যশোরে ফুচকা খেয়ে ৬০ জন অসুস্থ, হাসপাতালে ৪০

  • আপলোড সময় : ০১-০৪-২০২৫ ০৪:৪৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৫ ০৪:৪৮:৪৮ অপরাহ্ন
যশোরে ফুচকা খেয়ে ৬০ জন অসুস্থ, হাসপাতালে ৪০
যশোরের অভয়নগরে হাড়ি ফুচকা খেয়ে অন্তত ৬০ জন অসুস্থ অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৪০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।চিকিৎসকরা জানিয়েছেন, খাবার প্রস্তুতে ত্রুটির কারণে একযোগে এত মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছে।


হাসপাতালে ভর্তি রোগীরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্বপাশে জনৈক মনিরুজ্জামানের চটপটির দোকান রয়েছে। সেখানে হাড়ি ফুচকা নামে ফুচকা বিক্রি হচ্ছিল। ঈদের দিন বিকেলে সেখান থেকে অনেকে ফুচকা খান। রাত ১২টার দিকে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুর রহমান রিজভী জানান, গতকাল রাত থেকে বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। আস্তে আস্তে রোগীর পরিমাণ বাড়তে থাকে। দুপুর পর্যন্ত অন্তত ৬০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ৪০ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ