ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির!

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ০৫:৩৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ০৫:৩৩:০৬ অপরাহ্ন
মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির!
লোহিত সাগরের উত্তরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছেন হুতি যোদ্ধারা।

হুতি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি টেলিগ্রাম চ্যানেল এবং সংবাদ সংস্থ সাবা’র মতে, হুতি গোষ্ঠী বলেছে, ‘গত কয়েক ঘন্টায়’ ওয়াশিংটনের ৩৬টি অভিযানের জবাবে তারা জাহাজটিতে হামলা চালিয়েছে। তবে ঠিক কখন এ হামলা চালানো হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

 
প্রতিবেদনে বলা হয়, সানা এবং সাদা গভর্নরেটসহ অন্যান্য স্থানে হামলা (যুক্তরাষ্ট্রের) চালানো হয়েছে, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
 
হোদেইদাহ অঞ্চলে মার্কিন বিমান হামলায় চারজন নিহত হওয়ার খবর আল মাসিরাহ টিভিতে প্রকাশের একদিন পর এই হামলার ঘটনা ঘটল। 
 

 
গত ১৫ মার্চ বাহিনীর বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান শুরুর পর থেকে ইয়েমেনে ৬০ জনেরও বেশি নিহত হয়েছেন।
 
উল্লেখ্য, গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি ভঙ্গের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি লোহিত সাগরে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজের ওপর নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছিল।
 
এর মধ্যেই পেন্টাগন চলতি সপ্তাহে ঘোষণা দেয়, বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন মধ্যপ্রাচ্যে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দেবে।
 
সূত্র: আল জাজিরা

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন