ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইলন মাস্ক কী সত্যি ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন?

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ০৫:৫৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ০৫:৫৪:২৬ অপরাহ্ন
ইলন মাস্ক কী সত্যি ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন?
যুক্তরাষ্ট্র প্রশাসনে ধনকুবের ইলন মাস্কের প্রতিপত্তি খানিকটা খর্ব করা হবে, তিনি মার্কিন ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। এবিসি নিউজ এবং পলিটিকোর রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলে এসব কথা জানিয়েছেন।
তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট পলিটিকোয় প্রকাশিত ওই খবর কে 'গার্বেজ' বা আবর্জনা বলে উড়িয়ে দিয়েছেন।এক্স হ্যান্ডেলে ক্যারোলিন লিখেছেন, ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প একথা আগেই জানিয়েছেন ডজে তার অসাধারণ কাজ শেষ হলে ইলন সরকারি পদ থেকে বিদায় নেবেন।



এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন মাস্ক কোনও এক সময়ে তার কোম্পানির কাজে ফিরে যাবেন। ট্রাম্প বলেছেন, ও অসাধারণ কাজ করছে। কিন্তু ওকে বড় সংস্থা চালাতে হয়। কোনও একটা সময় ও চলে যাবে। ও সেটাই চায়।
দ্বিতীয় ট্রাম্প সরকারের শুরু থেকেই বিভিন্ন কাজে সামনের সারিতে দেখা গেছে টেসলা, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং স্পেসএক্স-এর মালিক ইলন মাস্ককে। মাত্র দুই মাসের মধ্যেই সরকারের ব্যয় সংকোচনের কাজে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডজের প্রধান হয়ে একাধিক সরকারি দপ্তরে তালা ঝুলিয়েছেন মাস্ক। 




ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের বিপুল সংখ্যক সরকারী কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন। মাস্ক জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। সরকারের কাজে তার ছড়ি ঘোড়ানো ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ।টেসলার বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন যে সরকারি কাজে মন দিতে গিয়ে নিজের সংস্থায় সময় দিচ্ছেন না মাস্ক। টেসলা বয়কট হতে পারে, এই আশঙ্কায় ডিসেম্বরের পর থেকে সংস্থার স্টক ক্রমশ নিচে গেছে। ২০২৫ এর প্রথম কোয়ার্টারে টেসলার ১৩ শতাংশ বিক্রি কমেছে বলে জানানো হয়েছে।



এর আগে বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ইলন মাস্ক সরকারি দক্ষতা বিভাগে (ডজ) তার ভূমিকা থেকে পদত্যাগ করার পরিকল্পনা ঘোষণা করেছেন। এ ছাড়া ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, মে মাসের শেষের দিকে তিনি সংস্থাটি ত্যাগ করতে পারেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার