ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

‘৩ মাসে ৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র’

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০২:১১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০২:১১:০৫ অপরাহ্ন
‘৩ মাসে ৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে গেল তিন মাসে ৬৮২ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি ভারতের লোকসভায় এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

বক্তব্যে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসনবিরোধী অভিযানে সর্বশেষ তিন মাসে ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এদের অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন বা বৈধ কাগজপত্র না থাকায় আটক হন।”

প্রতিমন্ত্রী আরও জানান, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন মোকাবেলায় অভিযান জোরদার করা হয়েছে। যার ধারাবাহিকতায় হাজার হাজার অবৈধ অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

ফেরত পাঠানো ভারতীয়দের মধ্যে বেশিরভাগই ছিলেন অভিবাসন প্রত্যাশী, যারা যুক্তরাষ্ট্রে ভাল জীবনের আশায় সীমান্ত পেরোনোর চেষ্টা করেছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভারতীয় অভিবাসন ব্যবস্থাপনায় আরও সচেতনতা ও দক্ষতার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসী অধিকার রক্ষায় কূটনৈতিক উদ্যোগও বাড়ানো দরকার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ