ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

‘জংলি’ রিমেক করতে চায় দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৩:৪২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৩:৪২:৪১ অপরাহ্ন
‘জংলি’ রিমেক করতে চায় দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও শবনম বুবলি অভিনীত অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা ‘জংলি’ ইতোমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। ট্রেইলার মুক্তির পর অনেকেই ধারণা করেছিলেন এটি হয়তো কোনো দক্ষিণ ভারতীয় সিনেমার ছায়া অবলম্বনে তৈরি। তবে সে ভুল ভেঙেছে। বরং এবার উল্টো ঘটছে ঘটনা।

ছবিটির রিমেক স্বত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছে মালয়ালাম এবং তেলেগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক জাহিদ হাসান অভি।

তিনি জানান, “চলতি সপ্তাহের মধ্যেই রিমেক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা রাফকাট দেখানোর পরই তারা আগ্রহ প্রকাশ করেছে। এর আগেও আমাদের কিছু সিনেমা বিদেশে ডাবিং হয়ে গেছে, তবে এবার সরাসরি রিমেক স্বত্ব কেনার প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “জংলি সিনেমার এডিটিং হয়েছে বাংলাদেশেই, তবে কালার গ্রেডিং সম্পন্ন হয়েছে ভারতে। ফলে আন্তর্জাতিক পর্যায়ের প্রোডাকশন কোয়ালিটির কারণেই আগ্রহ দেখিয়েছে তারা।”

চুক্তি চূড়ান্ত হলে, সেই দেশের সংশ্লিষ্ট প্রোডাকশন হাউসের নামসহ বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন প্রযোজক।

‘জংলি’–র এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের সিনেমার জন্য এক বড় সাফল্য হিসেবেই দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা