ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা’র ১১ বাস আটক করলো জাবি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৪:১২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৪:১২:৩২ অপরাহ্ন
শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা’র ১১ বাস আটক করলো জাবি শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এসব বাস আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় টিউশন শেষে সাভার ক্যান্টনমেন্টের পদাতিক গেট থেকে বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩০৭৪) হেলপার কর্তৃক হেনস্তার শিকার হন বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থী। ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে রাত দশটার দিকে বাসগুলো আটকাতে শুরু করেন তার সহপাঠীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি আনুমানিক রাত ৮টায় টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের এক বাসে উঠার সময় বাসের হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। এর পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করলে বলে ‘আমি ইচ্ছাকৃত এ কাজ করিনি।’ এর ১০ মিনিট পর আমি ডেইরি গেটে নেমে যাই এবং আমার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ’ইতোমধ্যে অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা