ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সিআইডি’তে আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে!

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৫:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৫:২৪:৩২ অপরাহ্ন
সিআইডি’তে আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে!
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সিআইডি’ এখনও সমান গুরুত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। এতে কিছু কিছু চরিত্র মানুষের মনে জায়গা করে নিয়েছে। এর মধ্যে প্রধান চরিত্র হলো এসিপি প্রদ্যুমন। এছাড়া রয়েছে অভিজিৎ ও দায়া। এদেরকে ছাড়া ‘সিআইডি’ যেন একবারেই অসম্পূর্ণ। তবে এবার এসিপি প্রদ্যুমনকে ছাড়াই সিআইডি দেখবেন দর্শক।দীর্ঘ সময় ধরে চলা জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’-এর দুঃসংবাদ হলো, এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না।


‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন। এই অভিনেতার আসল নাম শিবাজি সাতম। ‘সিআইডি’তে তাকে দেখা না যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের।ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, জনপ্রিয় এই থ্রিলার শো-তে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।
 

এদিকে অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’


পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।
এসিপি প্রদ্যুমন চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।এদিকে শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই শো ছাড়ছেন অভিনেতা। তাই এর মধ্যেই নতুন 'এসিপি'র খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।‌ 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা