ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

জনরোষের মুখে সাবেক এমপি আফতাব, ডিম-জুতা নিক্ষেপ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৭:৪০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৭:৪০:৫৭ অপরাহ্ন
জনরোষের মুখে সাবেক এমপি আফতাব, ডিম-জুতা নিক্ষেপ
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার রোববার (৬ এপ্রিল) আদালতে হাজিরা দিতে এসে জনরোষের মুখে পড়েছেন। দুপুরে রংপুর জেলা কারাগার থেকে নীলফামারী আদালতে আনা হলে স্থানীয়রা তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’, ‘ভোট চোর’ স্লোগান দেন। উত্তেজিত জনতা জুতা ও ডিম ছুড়ে মারার পাশাপাশি মারধরেরও চেষ্টা করে। পরে পুলিশ তাকে নিরাপদে আদালতে নিয়ে যায়।

তার বিরুদ্ধে ডোমারের দুটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আরও কয়েকটি মামলায়ও তিনি আসামি। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, যুবদল নেতার কাছ থেকে চাঁদা দাবি ও জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিনবার এমপি ছিলেন আফতাব। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ক্ষমতায় থাকাকালে তাকে ‘গডফাদার’ বলা হতো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে