ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

শাহজাদপুরের আলোচিত মুহুরি আনিসুর গ্রেপ্তার স্বস্তিতে এলাকাবাসী

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১২:২৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১২:২৩:৩৪ অপরাহ্ন
শাহজাদপুরের আলোচিত মুহুরি আনিসুর গ্রেপ্তার স্বস্তিতে এলাকাবাসী
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গাঁডাদহের আলোচিত মুহুরি মোহাম্মদ আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার অত্যাচারে গাঁডাদহসহ আশপাশের এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে। উল্লেখ্য, বিগত সরকারের সময় মুহুরি আনিসুর এলাকায় জুলুমের সাম্রাজ্য গড়ে তোলে। তবে সরকার পরিবর্তন হওয়ার দিন থেকে বিএনপি-জামায়াতের ছায়াতলে এসে আবারও জুলুম-নির্যাতন বাড়িয়ে দেয় মুহুরি আনিসুর।

এলাকাবাসী জানান, গ্রামের অভাবী মানুষকে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করত শাহজাদুপর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের মুহুরি আনিসুর ও তার সঙ্গীরা। সর্বশেষ গত শুক্রবার সকালে জমিসংক্রান্ত ঘটনায় মুহুরি আনিসুর ও তার সাঙ্গোপাঙ্গরা প্রতিবেশী গুলজার হোসেনের পরিবারের ওপর চড়াও হয়। গাঁডাদহ কালিপাড়া গ্রামে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে আনিসুর রহমান হত্যার উদ্দেশ্যে প্রতিবেশী মো. গুলজার হোসেনের ছেলে, ইঞ্জিনিয়ার মো. সুজন হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মুহুরি আনিসুর দোকানদার খলিলকে সঙ্গে নিয়ে তাদের ওপর দলবদ্ধভাবে আক্রমণ চালায়। তাদের আক্রমণে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান ইঞ্জিনিয়ার মো. সুজন হোসেন। গুরুতর আহত অবস্থায় সুজনসহ অন্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ শুক্রবার রাতেই মুহুরি মো. আনিসুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত করে গ্রেফতার করে। শাহজাদপুর থানার এস আই আব্দুল খালেক জানান, মুহুরি মো. আনিসুর রহমানকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। 

ঐ মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা