ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সৌদি আরবের শেয়ারবাজারে ধস: ২০২০ সালের পর সবচেয়ে বড় দরপতন

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১২:৩০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১২:৩০:০৪ অপরাহ্ন
সৌদি আরবের শেয়ারবাজারে ধস: ২০২০ সালের পর সবচেয়ে বড় দরপতন
সৌদি আরবের শেয়ারবাজারে ভয়াবহ ধস নেমেছে, যা গত পাঁচ বছরে সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে। রোববার (৬ এপ্রিল) স্থানীয় সময় দিনশেষে দেশটির প্রধান সূচক তাদাওয়ুল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) ৬.১% বা ৭০০ পয়েন্টের বেশি কমে ১১,২০০ পয়েন্টের নিচে নেমে যায়। এতে বাজার থেকে ১৩৩ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৪ লাখ কোটি টাকার বাজারমূলধন উড়ে যায়।

ধসের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও তেলের দরপতন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর রপ্তানির ওপর ১০% শুল্ক আরোপ করায় বিশ্ববাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর পাল্টা হিসেবে চীন, ইউরোপসহ অন্যান্য বড় অর্থনীতি প্রতিশোধমূলক শুল্ক ঘোষণা করেছে, ফলে তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে।

এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সৌদি আরামকো, যার শেয়ার ৬.২% কমে গেছে এবং একাই ৯০ বিলিয়ন ডলার বাজারমূলধন হারিয়েছে। আল রাজি ব্যাংক, সৌদি ন্যাশনাল ব্যাংক, এবং এসটিসি-র মতো বৃহৎ প্রতিষ্ঠানের শেয়ারও ৫-৬% পর্যন্ত কমেছে।

লেনদেনের প্রথম ৩০ মিনিটেই প্রায় ২.২ বিলিয়ন সৌদি রিয়ালের শেয়ার লেনদেন হয়, যার অধিকাংশ ছিল ক্ষতিগ্রস্ত এই কোম্পানিগুলোর শেয়ার।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা ও ভূরাজনৈতিক টানাপোড়েন সামনের দিনগুলোতেও সৌদির বাজারে চাপ বাড়াতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা