ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসরাইলকে ভয় ধরাতে আমাদের এখনো এমন সক্ষমতা আছে: হামাস

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০২:৪৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০২:৪৮:০৬ অপরাহ্ন
ইসরাইলকে ভয় ধরাতে আমাদের এখনো এমন সক্ষমতা আছে: হামাস
আশদোদ ও আশকেলন শহরে রকেট হামলার পর ফের আলোচনায় হামাসের সামরিক সক্ষমতা। রোববার (৭ এপ্রিল) গাজা থেকে ইসরাইলের উদ্দেশে প্রায় ১০টি রকেট ছোড়া হয়। যদিও ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, অধিকাংশ রকেটই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে।

তবে আশকেলনে একটি রকেট আঘাত হানলে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ইসরাইলি জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, রকেটের স্প্লিন্টারে আহত এক ব্যক্তি (বয়স আনুমানিক ৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আতঙ্কে পালাতে গিয়ে আহতদেরও চিকিৎসা দেওয়া হয়েছে।

এ হামলার পরপরই আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস মুখপাত্র জিহাদ তাহা বলেন, “আমাদের এখনো এমন সামরিক সক্ষমতা রয়েছে, যা ইসরাইলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত।” তার ভাষায়, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান অপরাধ ও হত্যাযজ্ঞের প্রেক্ষিতে প্রতিরোধ আন্দোলনের এই পদক্ষেপ ন্যায্য।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “বিশ্ব যখন ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে নিরব, তখন প্রতিরোধই একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “যতদিন ইসরাইল ফিলিস্তিনি ভূমি দখল করে রাখবে, অস্ত্রসজ্জিত বসতি গড়ে তুলবে, পবিত্র স্থানগুলো অপবিত্র করবে—ততদিন প্রতিরোধ থামবে না। হামাস বিলীন হবে না।”

বিশ্লেষকরা মনে করছেন, হামলার তীব্রতা সীমিত হলেও এর প্রতীকী ও মানসিক প্রভাব যথেষ্ট। সামরিকভাবে হামাস দুর্বল হলেও তারা এখনও সীমিত পরিসরে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে—এটি প্রমাণ করে গাজায় ইসরাইলি সামরিক অভিযানেও তারা পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি।

এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা মনে করছেন, সংকটের কোনো একমাত্র সামরিক সমাধান নেই। রাজনৈতিক সমাধান ছাড়া দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অসম্ভব।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার