ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
কৌশলগত বিশেষজ্ঞের দাবি

যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী!

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৭:১৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৭:১৪:১৮ অপরাহ্ন
যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী!
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং মিশরের সামরিক বাহিনী নিয়ে কৌশলগত বিশেষজ্ঞ মেজর জেনারেল ড. সামির ফারাগের সাম্প্রতিক মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

গেল শনিবার (৫ এপ্রিল) মিশরের সাদা এল-বালাদ টেলিভিশনের জনপ্রিয় টক শো ‘আলা মাসৌলিটি’-তে তিনি এসব মন্তব্য করেন। সোমবার (৭ এপ্রিল) মিডল ইস্ট মনিটর এই তথ্য জানায়।

ড. ফারাগ বলেন, ‘বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মিশরে উদ্বেগ স্বাভাবিক। আমাদের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আগামীকালই যুদ্ধ শুরু হতে পারে—এই আশঙ্কা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মিশরের নাগরিকদের মধ্যে একটি নতুন দেশপ্রেমের জাগরণ দেখা যাচ্ছে। ঈদুল ফিতরের সময় অনেকেই সামরিক সেবায় যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন, যা জাতির প্রতি তাদের ত্যাগ ও দায়িত্ববোধের প্রতিফলন।’

হামাসের প্রশংসা করে ফারাগ বলেন, ‘হামাসের সামরিক শক্তি আগের মতো না থাকলেও, সীমিত সম্পদে তারা অসাধারণ সাহসিকতা দেখিয়েছে। তারা মিশরের প্রতি নমনীয়তা দেখিয়েছে এবং গাজায় যুদ্ধ-পরবর্তী প্রশাসনের বিষয়ে আলোচনায় রাজি হয়েছে, যা ইতিবাচক দিক।’

তিনি হামাসকে ভবিষ্যতের আলোচনায় আরও নমনীয় হওয়ার আহ্বান জানান এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আন্দোলনে তাদের ভূমিকার তুলনা করেন আলজেরিয়ার ঐতিহাসিক লড়াইয়ের সঙ্গে।

এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই একে আসন্ন বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা