ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিজ্ঞাপন প্রচার করে লাভবান হচ্ছে মেটা

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ১২:২৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১২:২৮:২৫ অপরাহ্ন
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিজ্ঞাপন প্রচার করে লাভবান হচ্ছে মেটা
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের কার্যকলাপকে ঘিরে মেটা ১০০টিরও বেশি প্ররোচনামূলক বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করেছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এসব বিজ্ঞাপনের মাধ্যমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি, স্কুল এবং খেলার মাঠ ধ্বংসের আহ্বান জানানো হয়েছে। কিছু বিজ্ঞাপন এমনকি গাজায় মোতায়েন ইসরায়েলি সামরিক ইউনিটগুলোর জন্য বসতি গড়ে তুলতে অনুদানেরও আবেদন করেছে।

রামাত আদেরেট নামক একটি ফেসবুক পেজ বিলাসবহুল অ্যাপার্টমেন্টের প্রচার চালিয়ে আসছে, যেখানে সৌনা, জ্যাকুজি এবং কোল্ড প্লাঞ্জের সুবিধার কথা তুলে ধরা হয়েছে। পিচবুকের তথ্য অনুসারে, ৩০০ মিলিয়ন ডলারের এ প্রকল্পে ইসরায়েলের ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অর্থায়ন করেছে।

পশ্চিম তীরের মা’আলে আদুমিম ও ইফরাতের অবৈধ বসতিতে মার্কেটিং হোমস গাবাই রিয়েল এস্টেট নামের এক সংস্থা অন্তত ৪৮টি বিজ্ঞাপন পোস্ট করেছে। অন্যদিকে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ক্রেতাদের লক্ষ্য করে আরও অন্তত ৫২টি বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।

এ ব্যাপারে এখনো মেটা কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপন এবং হাউজিং ব্যবসার মাধ্যমে বিশাল মুনাফা করাই ইসরায়েলের অন্যতম লক্ষ্য।

এদিকে, আরব নিউজ জানায়, ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজার প্রায় ৫০ শতাংশ এলাকাকে নিয়ন্ত্রণে নিয়েছে। টানা হামলার কারণে অঞ্চলটিতে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করেনি, ফলে হাজারো মানুষ চরম ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে