ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক

গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির ফজলে করিম

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৭:৫১ অপরাহ্ন
গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির ফজলে করিম
চট্টগ্রামে ১৯৭১ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাদের আদালতে তোলা হয়।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়।

ওইদিনই এই মামলায় চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আদালতে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তিনি ইতোমধ্যে অন্য এক মামলায় কারাবন্দি ছিলেন।

এছাড়া, একই মামলায় সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

কমেন্ট বক্স
বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি

বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি