ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চীনের পাল্টা শুল্ক: নিউ ইয়র্ক পোস্ট পড়তে দেখা গেলো ট্রাম্পকে

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০২:১২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০২:১২:২২ অপরাহ্ন
চীনের পাল্টা শুল্ক: নিউ ইয়র্ক পোস্ট পড়তে দেখা গেলো ট্রাম্পকে
গত সপ্তাহের শেষদিকে ফ্লোরিডায় চার দিনের সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার ২৩তম গলফিং দিন। সফরের আগেই বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা বাড়িয়ে দেন তিনি—চীনের ওপর শুল্ক আরোপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক বসায়, যার ফলে বিশ্বজুড়ে শেয়ারবাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা।

এমন এক সময় গলফ ক্লাবে যাওয়ার পথে নিজের গাড়িতে বসে চীনের বিষয়ে নিউ ইয়র্ক পোস্ট পত্রিকা পড়তে দেখা যায় ট্রাম্পকে। সেই ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। সমালোচকরা বলছেন, দেশ যখন অর্থনৈতিক চাপে রয়েছে, তখন প্রেসিডেন্টের এমন নির্লিপ্ত আচরণ হতাশাজনক।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের কঠোর শুল্ক নীতির কারণে আন্তর্জাতিক শেয়ারবাজারে ধস নেমেছে এবং অনেক মার্কিন প্রতিষ্ঠানও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এর ফলে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের দাবি, শুল্ক ইস্যুতে চীনের সঙ্গে লাগাতার কূটনৈতিক যোগাযোগ চলছে। তবে পরিস্থিতি এখনও অস্থির।

প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারিতে ট্রাম্প ৯ বার এবং মার্চে ৮ বার মিয়ামির ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব’-এ গিয়েছেন। তার প্রথম গলফ সফর ছিল ২৬ জানুয়ারি, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার কয়েকদিন পর।

ফ্লোরিডার গলফ ক্লাবটি এখন রাজনৈতিক ও ব্যক্তিগত আলোচনার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত চার মাসে সেখানে দেখা গেছে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম, ফক্স নিউজের উপস্থাপক ট্রে গোয়াডি, গল্ফার টাইগার উডস, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ও তার স্ত্রী কেসি ডিস্যান্টিস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং কিংবদন্তি গল্ফার গ্যারি প্লেয়ারকেও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা