ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি খুলনায় পরকীয়ার জেরে একই পরিবারের ৪ জনকে গুলি: পুলিশ রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয় টয়লেটে মিলল ৪২ বোতল বিদেশি মদ, এসআইয়ের হাতে যেতেই উধাও ১৭ জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রী ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদ জামাত সকাল ১০টায় কমল রুপার দামও রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি: পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর অভিযানের সময় ইউএনওকে যাত্রী ভেবে ‘বাড়তি’ ভাড়া দাবি সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুন মারা গেছেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে দুই মন্ত্রী

‘ভিউ’ বাড়াতে সন্তানদের ব্যবহার, প্রশাসনের নজরে ‘ক্রিম আপা’

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:১৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:১৮:৫৯ অপরাহ্ন
‘ভিউ’ বাড়াতে সন্তানদের ব্যবহার, প্রশাসনের নজরে ‘ক্রিম আপা’
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমীন শিলা। তিনি তার সন্তানদের নিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করে আলোচিত। তবে এবার এলেন প্রশাসনের নজরে। অভিযোগ উঠেছে, তিনি তার দেড় বছর বয়সী কন্যাশিশু ও ১২ বছর বয়সী ছেলেকে ভিডিও কনটেন্টে ব্যবহার করে ভিউ বাড়ানোর চেষ্টা করছেন।

অভিযোগে বলা হচ্ছে, শারমীন শিলা তার ভিডিওতে তার মেয়েকে চড় মারছেন, কানে ভারী দুল পরাচ্ছেন, চুলে রাসায়নিক প্রয়োগ করছেন, খাবার কেড়ে নিচ্ছেন এবং ধমকাচ্ছেন। এসব আচরণ শিশু নির্যাতনের মধ্যে পড়ে বলে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে মেয়েটির ভয়ভীতির চিহ্ন স্পষ্ট হলেও শিলা এসব আচরণকে ভালোবাসা বলে দাবি করেছেন।

এ বিষয়ে শারমীন শিলাকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে তাকে প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

‘একাই একশো’ নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে, যেখানে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমানসহ আরও কয়েকজন উল্লেখ করেছেন যে, অনলাইনে শিশুদের এইভাবে ব্যবহার করা অনৈতিক এবং এর বিকাশের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শারমীন শিলা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এটা ষড়যন্ত্র, আমি আমার সন্তানের কলিজার টুকরা, কোনো নির্যাতন আমি করি না।”

এছাড়া, অতীতে তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর ভিডিও মুছে ফেলার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনিও শিলার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন, এবং সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি