ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

এবারের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:২৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:২৮:৪৮ অপরাহ্ন
এবারের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল
আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ৫ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ, ক্যাটারিং সার্ভিস, বাড়ি/হোটেল এবং পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তিসহ সব আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন হয়েছে। এখন ভিসা কার্যক্রম চলছে এবং তা দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ বছর বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন, যারা মোট ৭৫৩টি এজেন্সির মাধ্যমে হজে যাচ্ছেন। সৌদি সরকারের ন্যূনতম যাত্রীর বাধ্যবাধকতার কারণে তারা ৭০টি লিড এজেন্সির অধীনে হজ পালন করবেন।

ধর্ম উপদেষ্টা জানান, ধর্ম মন্ত্রণালয়ের কঠোর তত্ত্বাবধান ও মনিটরিংয়ের ফলে বেসরকারি হজযাত্রীদের জন্য মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ এবং ক্যাটারিং চুক্তি নির্ধারিত সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি সরকার বাড়িভাড়া ও পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তির সময়সীমা ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে এবং এ বিষয়ে সতর্কতাও দিয়েছে। সব মিলিয়ে, হজ ব্যবস্থাপনায় যেন কোনো ঘাটতি না থাকে, সেজন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে