ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ঢাবিতে নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৭:১৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৭:১৩:৫৬ অপরাহ্ন
ঢাবিতে নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (৮ এপ্রিল) এক প্রতিবাদ কর্মসূচিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছেন। ‘আজাদ প্যালেস্টাইনের’ আয়োজনে রাজু ভাষ্কর্যের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ৭০ ফিট দীর্ঘ ফিলিস্তিনের পতাকা বহন করে মিছিল করেন।

মিছিলটি পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা দিলে কদম ফোয়ারার সামনে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা ৬ দফা দাবির সঙ্গে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীদের দাবি ছিল, রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে মার্কিন মদদের নিন্দা জানানো এবং মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে প্রশ্ন করা। তারা আরও দাবি করেন, পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ আবারও যোগ করা এবং দেশটির সঙ্গে আওয়ামী লীগের চুক্তি প্রকাশ করা হোক।

এ কর্মসূচি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন জানানোর পাশাপাশি আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতি সচেতনতা তৈরির চেষ্টা হিসেবে অনুষ্ঠিত হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে