ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৬:০৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৬:০৭:৩৪ অপরাহ্ন
বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন
প্রাণঘাতী রোগ মাঙ্কিপক্সের টিকা তৈরি করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই টিকার মেডিকেল ট্রায়ালও শুরু করেছে তারা।

টিকার নাম এখনও প্রকাশ করা হয়নি। চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ কর্পোরেশনের (সিনোফার্ম) অধীনস্থ সাংহাই ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস (সিআইবিপি) এই টিকা তৈরি করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার (৯ এপ্রিল) মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌতে হেনান ইনফেকশাস ডিজিজ হাসপাতালে টিকার মেডিকেল ট্রায়াল শুরু হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে চীনের জাতীয় চিকিৎসা প্রশাসন সিআইবিপিকে টিকার মানবদেহে পরীক্ষার অনুমোদন দেয়। ট্রায়ালে যারা অংশ নিচ্ছেন, তারা সবাই ১৮ বছরের বেশি বয়সী।

এক সময় বিরল ও অল্প পরিচিত রোগ হিসেবে বিবেচিত হলেও, ২০২২ সালে বিশ্বব্যাপী আলোচনায় আসে মাঙ্কিপক্স। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ বনাঞ্চলে বসবাসকারী বানরের শরীর থেকেই এই রোগের উৎপত্তি। পরবর্তীতে এটি মানবদেহে সংক্রমিত হয়।

স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস মাঙ্কিপক্স রোগের জন্য দায়ী। ভাইরাসটির দুটি রূপ রয়েছে— ক্ল্যাড-১ (মধ্য আফ্রিকান) এবং ক্ল্যাড-২ (পশ্চিম আফ্রিকান)। আক্রান্তদের মধ্যে প্রতি ১০০ জনে গড়ে ৪ জনের মৃত্যু হয়।

রোগটির লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, অতিরিক্ত ঘাম, পিঠব্যথা, পেশির টান ও অবসাদ। প্রথমে মুখে ফুসকুড়ি দেখা দেয়, এরপর তা ছড়িয়ে পড়ে হাত-পায়ের তালু সহ শরীরের অন্যান্য অংশে।

এতদিন মাঙ্কিপক্সের কোনো নির্দিষ্ট টিকা বা ওষুধ ছিল না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, স্মলপক্সের টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর। তাই বিকল্প হিসেবে ওই টিকাই ব্যবহৃত হয়ে আসছিল।

সূত্র : আনাদোলু এজেন্সি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা