ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০১:০৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০১:০৪:৪৪ অপরাহ্ন
বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যেই উদ্বেগ জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইসঙ্গে আশ্বাস দিলেন— বাংলাদেশের প্রতি ভারতের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ নেই।

বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত মণ্ডপে আয়োজিত ‘রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৫’-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

জয়শঙ্কর বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্ক জনমুখী ও ঐতিহাসিক। ভারতের চেয়ে অন্য কোনও দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না। এটি আমাদের ডিএনএতে রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আমরা যে মৌলবাদী প্রবণতা, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা শুনছি, তা নিয়ে উদ্বিগ্ন। এই উদ্বেগ আমরা বরাবরই খোলামেলাভাবে প্রকাশ করেছি।”

সম্প্রতি থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। সেই প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনন্য। এটি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, অন্য যেকোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্কের তুলনায় অনেক গভীর।”

তিনি বলেন, “আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথেই থাকবে। নির্বাচন সামনে—সেটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলেই আমরা চাই। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা সবসময় বাংলাদেশের মঙ্গল কামনা করি।”

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার