ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বিজয়-সোহানদের জয়ের দিনে হারল নাসিররা

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৬:০৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৬:০৬:৩৭ অপরাহ্ন
বিজয়-সোহানদের জয়ের দিনে হারল নাসিররা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম রাউন্ডের শেষ দিনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) তিনটি ভেন্যুতে মাঠে নামে ছয়টি দল। বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স তুলে নেয় দাপুটে জয়। আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে তারা তোলে ৩০২ রান। ইনিংসের ভিত্তি গড়ে দেন এনামুল হক বিজয়, যার ব্যাট থেকে আসে ৭৮ রান। তাকে যোগ্য সঙ্গ দেন সাব্বির হোসেন (৬৪) ও শামিম মিয়া (৫৩)।

পারটেক্সের হয়ে ইয়াসিন মুনতাসির, তানভীর হোসেন ও রুবেল মিয়া সমান দুটি করে উইকেট নেন। তবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় পারটেক্স। একমাত্র ব্যাটসম্যান হিসেবে আদিল করেন ৫৩ রান। গাজী গ্রুপের হয়ে শামিম মিয়া, ওয়াসি সিদ্দিকি ও তোফায়েল আহমেদ নেন দুটি করে উইকেট। ফলে গাজী গ্রুপ জয় পায় ১৭০ রানের বিশাল ব্যবধানে।

অন্যদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আগে ব্যাট করে রূপগঞ্জ তোলে ৭ উইকেটে ২৮০ রান। নাসির হোসেন ৭৭ ও আসাদুল্লাহ গালিব ৬৫ রান করেন। ধানমন্ডির হয়ে ৩ উইকেট নেন ফজলে মাহমুদ রাব্বি।

জবাবে ধানমন্ডি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। অধিনায়ক নুরুল হাসান সোহান ৯৭ ও ইয়াসির রাব্বি ৫৫ রান করে দলের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। রূপগঞ্জের হয়ে নুয়াহেল সানদিদ ৩ উইকেট নেন।

রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আবাহনী (১৮ পয়েন্ট), এরপর রয়েছে মোহামেডান (১৬), গাজী গ্রুপ (১৪) এবং গুলশন (১৩)।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম