ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ঠাকুরগাঁওয়ের দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৬:২৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৬:২৪:২৩ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা সীমান্তের প্রধান পিলারের আশপাশ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলেন– বালিয়াডাঙ্গী উপজেলার মাশানডাঙ্গী কলোনি এলাকার জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩২) এবং তসলিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই যুবক সীমান্ত এলাকার কাছাকাছি অবস্থান করছিলেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর তিনগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে ভারতের দিকে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বলেন, “সকালে খবর পাই, সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে এখনো পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে আমাদের কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।”

এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদ ফোন রিসিভ করেননি। খুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত আটক যুবকদের ফেরত আনার দাবি জানাচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা